ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নীলক্ষেতে একটি ভবনের চতুর্থ তলার বারান্দা থেকে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মো. আবদুল ওহাব খান (৫৮)। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের আবাসিক কলোনির একটি ভবনে এ ঘটনা ঘটে।

ওহাব খানের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের ভাগ্যকূল এলাকায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার কর্মচারী ছিলেন।

ওহাবের ভাই মো. ইউসুফ লিংকন বলেন, তাঁর ভাই পাঁচতলা ভবনের চতুর্থ তলার বারান্দায় সকাল ছয়টার দিকে ফুলগাছে পানি দিতে যান। এ সময় বারান্দা থেকে তিনি নিচে পড়ে যান। বারান্দায় গ্রিল ছিল না। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সকাল নয়টার দিকে তাঁকে মৃত ঘোষণা করা হয়।