ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ মঙ্গলবার ২৩ আগস্ট ‘কালো দিবস’ পালন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিভিন্ন ছাত্রসংগঠন ও শিক্ষকেরা পৃথক কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করবেন। এ উপলক্ষে আজ বেলা ১১টা থেকে একটা পর্যন্ত সব ক্লাস স্থগিত থাকবে। এ ছাড়া শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করবেন। বেলা ১১টায় উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ২০ থেকে ২৩ আগস্ট সেনা-পুলিশ মিলিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের ওপর বর্বরোচিত নিপীড়ন চালায়। ওই ঘটনার স্মরণেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবছর দিনটি কালো দিবস হিসেবে পালন করে আসছে।