ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হয়ে গেল গত বৃহস্পতিবার। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গণে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ওই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সহউপাচার্য নাসরিন আহমাদ, কুইজ সোসাইটির সভাপতি আহমেদ রেজাসহ আরও অনেকে। শুরুতে বেলুন উড়িয়ে ও কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে এক আনন্দ শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
২০১৫ সালের ৫ মে যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটি। এই এক বছরে দুটি কুইজ ফেস্ট, কুইজ বিষয়ক সেমিনার, ওয়ার্কশপ, নিয়মিত সভা, নতুন সদস্য সংগ্রহ করেছে কুইজ সোসাইটি।
আগামী ৪ জুন অনুষ্ঠিতব্য বিশ্ব কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটি। বিজ্ঞপ্তি