ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনের প্রার্থী ঘোষণা
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আসন্ন নির্বাচনে নীল ও সাদা উভয় প্যানেলের প্রার্থী ঘোষণা করা হয়েছে। সমিতির কার্যনির্বাহী ১৫টি পদে আওয়ামী লীগ-বামপন্থী শিক্ষকদের সমর্থিত ‘নীল প্যানেল’ এবং বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সমর্থিত ‘সাদা প্যানেল’ প্রতিদ্বন্দ্বিতা করবে।নির্বাচন কমিশনার মকবুলুর রহমান প্রথম আলোকে জানান, গত শনিবার সন্ধ্যায় মনোনয়নপত্র জমার শেষ দিন দুই প্যানেলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ ২০ ডিসেম্বর মনোয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। প্রায় দেড় হাজার ভোটারের অংশ গ্রহণে আগামী ২৯ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।নীল প্যানেলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন অধ্যাপক মো. আনোয়ার হোসেন, সহসভাপতি অধ্যাপক মো. আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যাপক সহিদ আকতার হুসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক পদে সহযোগী অধ্যাপক গোলাম রব্বানী এবং সদস্য পদে অধ্যাপক আবুল বারকাত, অধ্যাপক ফকরুল আলম, অধ্যাপক ইউসুফ আলী মোল্লা, অধ্যাপক নাসরীন আহমেদ, অধ্যাপক এ আই মোস্তফা, অধ্যাপক এমদাদুল হক মো. মতলুব আলী, অধ্যাপক মজিব উদ্দিন আহমেদ, অধ্যাপক আ ব ম ফারুক, অধ্যাপক নাজমা শাহীন ও অধ্যাপক অহিদুজ্জামান প্রার্থী হয়েছেন।সাদা প্যানেলে সভাপতি পদে অধ্যাপক সদরুল আমিন, সহসভাপতি অধ্যাপক আবুল বাশার, সাধারণ সম্পাদক মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক রফিবুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মঈনুল ইসলাম, সদস্য অধ্যাপক আবু আহমেদ, অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম, অধ্যাপক ইয়ারুল কবীর, অধ্যাপক লায়লা নূর ইসলাম, অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, অধ্যাপক মো. নুরুল ইসলাম, অধ্যাপক হায়দার আলী, অধ্যাপক সিরাজুল ইসলাম, অধ্যাপক জামাল উদ্দিন আহমেদ ও অধ্যাপক দিল রওশন জিন্নাত আরা নাজনীন প্রার্থী হয়েছেন।ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটির অধ্যাপকের সঙ্গে উপাচার্যের সাক্ষাৎ: ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটির ক্রিমিনাল জাস্টিস স্নাতকোত্তর প্রোগ্রামের কো-অর্ডিনেটর মোকাররম হোসেন গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতের সময় তাঁরা এই দুটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, গবেষক ও ছাত্রছাত্রী-বিনিময় কর্মসূচি চালু এবং শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সহযোগিতামূলক প্রকল্প চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।