ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন ৩১ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনের প্রচারণা শেষ পর্যায়ে। এর মধ্যে অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন আজ বৃহস্পতিবার। শিক্ষক সমিতির নির্বাচন হবে ৩১ ডিসেম্বর।শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগ ও বামপন্থী নীল দল এবং বিএনপি ও জামায়াতপন্থী সাদা দলের শিক্ষকেরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। উভয় দলই ১৫ সদস্যের কার্যনির্বাহী পরিষদের প্যানেল ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।নীল দল থেকে সভাপতি পদে অর্থনীতি বিভাগের ফরিদ উদ্দিন আহমেদ, সহসভাপতি পদে রসায়ন বিভাগের আবদুল আজিজ, সাধারণ সম্পাদক পদে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারাবিলিটি স্টাডিজ বিভাগের মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ পদে ব্যবস্থাপনা বিভাগের হাসিবুর রশিদ, যুগ্ম সম্পাদক পদে সমাজবিজ্ঞান বিভাগের জিয়াউর রহমান প্রার্থীরা হয়েছেন।সাদা দলের প্রার্থীরা হলেন: সভাপতি পদে রসায়ন বিভাগের তাজমেরী এস এ ইসলাম, সহসভাপতি পদে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের মো. আখতার হোসেন খান, সাধারণ সম্পাদক পদে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের মামুন আহমেদ, কোষাধ্যক্ষ পদে ব্যবস্থাপনা বিভাগের আলী আহসান, যুগ্ম সম্পাদক পদে ইসলামের ইতিহাস বিভাগের মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। উভয় প্যানেলে ১০ জন করে সদস্যপদ প্রার্থী রয়েছেন।আজ সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত টিএসসির ক্রীড়াকক্ষে অফিসার্স অ্যাসোসিয়েশনের ২১টি পদে নির্বাচন হবে। এ নির্বাচনে তিনটি প্যানেল অংশ নিচ্ছে।