ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৫ অক্টোবর পালিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস।
দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কর্মসূচির মধ্যে রয়েছে হল ও ভবনগুলোতে কালো পতাকা উত্তোলন, বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা ও কালো ব্যাজ ধারণ, সাড়ে সাতটায় অপরাজেয় বাংলা থেকে শোক মিছিল নিয়ে জগন্নাথ হল স্মৃতিসৌধে ফুল দেওয়া, সকাল আটটা থেকে অক্টোবর স্মৃতি ভবনের টেলিভিশন কক্ষে আলোচনা সভা, নয়টা থেকে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানদের প্রার্থনা সভা। আসরের পর কেন্দ্রীয় মসজিদ ও হলের মসজিদে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হবে।
এ ছাড়া সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জগন্নাথ হল প্রশাসনের ব্যবস্থাপনায় নিহত ব্যক্তিদের তেলচিত্র ও তৎসম্পর্কিত দ্রব্যাদি প্রদর্শন, সকালে জগন্নাথ হল প্রাঙ্গণে রক্তদান কর্মসূচি।