ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ফরহাদ, সা. সম্পাদক ফররুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নয় সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে বাংলাদেশ প্রতিদিনের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ফরহাদ উদ্দীন সভাপতি ও মানবজমিনের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ফররুখ মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক শরিফুজ্জামান পিন্টু নতুন কমিটি ঘোষণা করেন। নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক রিয়াদুল করিম ও সাবেক সভাপতি মাহবুব রনি।

নয় সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহসভাপতি পদে দ্যা ইন্ডিপেনডেন্ট-এর আনিসুর রহমান, যুগ্ম সম্পাদক পদে দৈনিক বণিক বার্তার সাইফ সুজন, অর্থ সম্পাদক পদে ঢাকা ট্রিবিউনের আরিফ আহমেদ, দপ্তর সম্পাদক পদে দৈনিক যুগান্তরের মাহমুদুল হাসান, কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক করতোয়ার মোতাছিম বিল্লাহ, বৈশাখী টেলিভিশনের মুহাম্মদ ইব্রাহিম সুজন ও দৈনিক আলোকিত বাংলাদেশের ইরফান এইচ সায়েম।