ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি দোয়েল ল্যাপটপ দিল টেশিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেশীয় প্রযুক্তিতে তৈরি অ্যাডভান্সড মডেলের একটি দোয়েল ল্যাপটপ দিয়েছে টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড (টেশিস)। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে এক অনুষ্ঠানে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের কাছে দোয়েল ল্যাপটপ হস্তান্তর করেন টেলিটকের বোর্ড চেয়ারম্যান এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব সুনীল কান্তি বোস।সচিব সুনীল কান্তি জানান, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকারের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে এই ল্যাপটপ দেওয়া হচ্ছে। উপাচার্য আরেফিন সিদ্দিকও সারা দেশে কম্পিউটার প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সরকারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।শিক্ষার্থীদের সুবিধার্থে সুলভ মূল্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দোয়েল ল্যাপটপ সরবরাহ এবং বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করার ব্যাপারে সার্বিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন উপাচার্য ও টেলিযোগাযোগসচিব।