ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১১-২০১২ শিক্ষবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে অনলাইনে ভর্তি কার্যক্রম গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক দুপুর ১২টায় প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে এই কার্যক্রমের উদ্বোধন করেন।ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ধফসরংংরড়হ.ঁহরাফযধশধ.বফঁ—এই ঠিকানায় ভর্তির সাধারণ নির্দেশাবলি জানা যাবে।