ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্ত্রসহ এক বহিরাগত গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি থ্রি-টু রিভলবার ও ছয়টি গুলিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে গতকাল মঙ্গলবার এক বহিরাগতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম আবদুল খালেক। বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায়।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে জানান, বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের ফুলার রোড থেকে খালেককে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।