প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ফান্ড গঠনের জন্য উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের কাছে ৩০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। ব্যাংকটির নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ লুৎফর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ, পরিচালনা পর্ষদের সদস্য সৈয়দ আনিসুল হক ও মনিরুল ইসলাম এ চেক হস্তান্তর করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন ও রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও চেয়ারম্যান এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।