ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ শিক্ষক মারধরের ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাব সদস্যের মারধরে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রভাষক মো. সাইফুদ্দিন খান প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরে গেছেন। এ ঘটনার প্রতিবাদে আজ শনিবার বেলা ১১টায় অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন করবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব কর্তৃপক্ষ। সাইফুদ্দিন খান গতকাল বলেন, পঙ্গু হাসপাতালে কেবিন না পেয়ে গতকাল তিনি বাসায় ফিরে গেছেন। আজ তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেবেন। সেখানে তাঁর অস্ত্রোপচার করা হবে।গত বুধবার রাজধানীর দক্ষিণখান থানার গাওয়াইড় এলাকায় র‌্যাব সদস্য ল্যান্স করপোরাল নূরুল আমিন মারধর করেন সাইফুদ্দিন খানকে। তিনি নুরুল আমিনকে রাস্তা থেকে গাড়ি সরানোর অনুরোধ করেছিলেন। মারধরে ওই শিক্ষকের কনুইয়ের হাড় ভেঙে যায়। বুকেও আঘাত পান। এদিকে সাইফুদ্দিন খানকে মারধরের প্রতিবাদে আজ মানববন্ধন করবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিষয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম সোহায়েল বলেন, র‌্যাবের কাছে অভিযোগ আসার পর বিধি মোতাবেক তদন্ত চলছে। দোষী ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।