ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসিসিএ বাংলাদেশের সেমিনার অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘উন্নয়নশীল ও বিকাশমান দেশগুলোর সরকারি অর্থ ব্যবস্থাপনার উন্নয়ন’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।এসিসিএ বাংলাদেশের উদ্যোগে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সভাকক্ষে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে এসিসিএ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মহুয়া রশিদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা উপস্থিত ছিলেন। পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করে যাওয়ার জন্য এসিসিএ বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি সমঝোতা চুক্তি সই করেছে। এসিসিএ অনেক দেশের সরকারি বিভাগগুলোর সঙ্গে নিবিড়ভাবে কাজ করে এবং অর্থ ব্যবস্থাপনায় তারা যেসব সমস্যার মুখোমুখি হয় তা সমাধানে সহায়তা করে। বিজ্ঞপ্তি।