ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গতকাল সোমবার রাতে ছয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় সন্দেহজনক একজনকে আটক করেছে পুলিশ। সন্দেহভাজন আরও তিন যুবককে পিটিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত সাড়ে আটটার দিকে টিএসসিতে প্রথম ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর সাড়ে নয়টা পর্যন্ত একে একে চারটি ককটেল বিস্ফোরিত হয়। একই সময় ফুলার রোডে বিস্ফোরিত হয় আরও দুটি ককটেল।