ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাল ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী সুব্রত অধিকারী শুভসহ গ্রেপ্তার হওয়া তিন ব্লগারের মুক্তির দাবিতে কাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট পালন করা হবে। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে ডাকা এ ধর্মঘটে ইতিমধ্যে সংহতি জানিয়েছে ক্যাম্পাসে সক্রিয় প্রগতিশীল বিভিন্ন ছাত্রসংগঠন। ১৭ এপ্রিল সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলা বিভাগের অধ্যাপক রফিকউল্লাহ খান ও ওই বিভাগের শিক্ষার্থীরা এ ধর্মঘটের ডাক দেন। ধর্মঘটের সমর্থনে আজ বুধবার বেলা ১১টায় বিক্ষোভ সমাবেশে হওয়ার কথা ছিল। কিন্তু হরতালের কারণে তা স্থগিত করা হয়েছে। রফিকউল্লাহ খান প্রথম আলোকে বলেন, হরতালের কারণে পূর্বঘোষিত ধর্মঘটের সমর্থনে আজ সন্ধ্যা সাতটায় অপরাজেয় বাংলার পাদদেশ থেকে একটি মশাল মিছিল বের করা হবে। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে শেষ হবে। ধর্মঘটের দিন দুপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।