ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো দিবস আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ ২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো দিবস। ২০০৭ সালের ২০ থেকে ২৩ আগস্ট সেনা-পুলিশের হাতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী নিপীড়নের ঘটনার স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবছর এ দিবসটিকে ‘কালো দিবস’ হিসেবে পালন করে আসছে। এ বছর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিস বন্ধ থাকায় ২৮ আগস্ট দিবসটি পালন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে নির্যাতনবিরোধী শিক্ষকসমাজের ব্যানারে আজ বৃহস্পতিবার অপরাজেয় বাংলার পাদদেশে প্রতিবাদ সমাবেশ করবে শিক্ষকদের একাংশ। ২৮ আগস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কর্মসূচির মধ্যে রয়েছে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের কালো ব্যাজ ধারণ, বেলা ১১টা থেকে বেলা একটা পর্যন্ত ক্লাস স্থগিত রাখা, বেলা ১১টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভা।