ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ ইউনিটে ভর্তির পুনঃপরীক্ষা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা গতকাল পুনরায় অনুষ্ঠিত হয়েছে। একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করে পুলিশে সোপর্দ করা হয়েছে।জানা গেছে, পুনর্ভর্তি পরীক্ষায় ৩৭ হাজার ৯৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে প্রায় ২৫ শতাংশ অনুপস্থিত ছিল।এদিকে এ বছর গ ইউনিটে ১০০টি আসন বৃদ্ধি করে আসনসংখ্যা এক হাজার ৭৫ করা হয়েছে।গ ইউনিট ভর্তি পরীক্ষা কমিটির সমন্বয়ক সহ-উপাচার্য হারুন-অর-রশিদ প্রথম আলোকে জানান, আট দিনে সব প্রস্তুতি সম্পন্ন করে পরীক্ষা নেওয়ার বিষয়ে অনেকেই সন্দিহান ছিলেন। তবে শিক্ষকদের আন্তরিকতার কারণে তা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। তিনি বলেন, ‘আমরা ধারণা করছি, মোট পরীক্ষার্থীর ৭৫ শতাংশ এ পরীক্ষায় অংশ নিয়েছে।’