ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা অধ্যয়ন কেন্দ্র চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণহত্যা বা জেনোসাইড বিষয়ে সার্বিক ধারণা দিতে ও দেশের বিভিন্ন স্থানে সংঘটিত গণহত্যা নিয়ে গবেষণা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ। সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে এই গবেষণা কেন্দ্রের প্রথম সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে।
সভায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তান বাহিনীর হত্যাকাণ্ডকে আন্তর্জাতিকভাবে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। এটাকে গৃহযুদ্ধ হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে।
উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, মুক্তিযুদ্ধের সময় প্রতিটি পরিবারই গণহত্যার শিকার হয়েছে। মানবাধিকারকর্মী সুলতানা কামাল বলেন, ২৫ মার্চ রাতে ভিন্ন মাত্রার একটি আক্রমণ ছিল। প্রান্তিক গোষ্ঠীকে লক্ষ্য করে এ আক্রমণ করা হয়ে।