ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোরদের গাড়ির ধাক্কায় নিরাপত্তাকর্মী আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুরি করে পালানোর সময় চোরদের গাড়ির ধাক্কায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নিরাপত্তাকর্মী গুরুতর আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ রোড আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। চুরিতে ব্যবহূত গাড়ি এবং ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।জানা গেছে, আহত নিরাপত্তাকর্মীর নাম বাবুল সরদার। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তিনি সহ-উপাচার্যের বাসভবনের নিরাপত্তাকর্মী।