ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী উত্ত্যক্ত করার অভিযোগে যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল শনিবার এক যুবককে আটক করেছে শাহবাগ থানার পুলিশ। আটক ওই যুবকের নাম হাবিবুর রহমান। তিনি ২০০৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে এম এ পাস করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘হাবিবুরকে মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন মনে হয়েছে। সে দীর্ঘদিন ধরে ইংরেজি বিভাগের এক ছাত্রীকে উত্ত্যক্ত করছে। একই অভিযোগে আগেও একবার তাকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছিল।’