ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছুটির দিনে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতাল-অবরোধের কারণে সেশনজট ঠেকাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল শুক্রবার প্রথমবারের মতো ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ক্লাসে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি ছিল আশানুরূপ। বিভাগগুলোতে শুক্রবারকে অন্তর্ভুক্ত করে তৈরি করা হয়েছে নতুন ক্লাস রুটিন।সেশনজট ঠেকাতে ২০ মার্চ বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় চলতি বছরের মার্চ থেকে মে মাস পর্যন্ত প্রতি শুক্রবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্ত অনুযায়ী গত শুক্রবার থেকে ক্লাস-পরীক্ষা হওয়ার সিদ্ধান্ত থাকলেও রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুর কারণে ওই দিন ক্লাস বন্ধ রাখা হয়।গতকাল ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের সব রুটে বাস চলাচল করেছে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, হরতালের কারণে শিক্ষার্থীরা যাতে সেশনজটে না পড়ে, সে জন্যই এই উদ্যোগ।