ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ারে মিডল্যান্ড ব্যাংকের অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ারে ৫৮ লাখ ৭৬ হাজার ৫০০ টাকা আর্থিক অনুদান দিয়েছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন ব্যাংকের ভাইস চেয়ারপারসন নিলুফার জাফরউল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের স্পনসর শেয়ারহোল্ডার কাজী জাফরউল্লাহ, পরিচালনা পর্ষদের অডিট কমিটির চেয়ারম্যান কাজী শহীদুল্লাহ এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান। বিজ্ঞপ্তি