ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সন-তারিখ বাধ্যতামূলক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব দাপ্তরিক কাজে ইংরেজির পাশাপাশি বাংলা সন ও তারিখ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, সর্বস্তরে বাংলা ভাষার প্রচলনের চেষ্টার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান ভাষা আন্দোলনের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা, চর্চা ও প্রসারে সব সময়েই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের সব দাপ্তরিক কাজে বাংলা ঐতিহ্যের অনন্য বাহক বাংলা সন ও তারিখ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে।