ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১ নভেম্বর। সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন ‘ঘ’ ইউনিটের মধ্য নিয়ে এ পরীক্ষা শুরু হবে। গতকাল বৃহস্পতিবার ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ নভেম্বর কলা অনুষদের অধীন ‘খ’ ইউনিট, ১৫ নভেম্বর ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন ‘গ’ ইউনিট, ২২ নভেম্বর বিজ্ঞান অনুষদের অধীন ‘ক’ ইউনিট এবং ২৩ নভেম্বর চারুকলা অনুষদের অধীন ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা আগামী ১২ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।