ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ৭ আগস্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তির আবেদন ৭ আগস্ট বেলা দুইটা থেকে শুরু হবে। চলবে ২৯ আগস্ট রাত ১০টা পর্যন্ত।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (http://admission. eis. du. ac. bd/) মাধ্যমে আবেদন করা যাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে। এদিন ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন গ-ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। পরদিন চারুকলা অনুষদের চ-ইউনিটের সাধারণ জ্ঞান অংশের পরীক্ষা হবে। এ ছাড়া ২২ সেপ্টেম্বর কলা অনুষদের অধীন খ-ইউনিট, ২৩ সেপ্টেম্বর চ-ইউনিটের অঙ্কন অংশ, ১৩ অক্টোবর ক-ইউনিট, ২০ অক্টোবর ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।