ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র-চেয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্সের (আইসিসিআর) সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র-চেয়ার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার আইসিসিআরের সঙ্গে এ-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আগামী ১ জুলাই থেকে চেয়ারের কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে জানান, সমঝোতা স্মারকের আওতায় আইসিসিআর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনাক্রমে একজন রবীন্দ্র বিশেষজ্ঞ শিক্ষাবিদকে রবীন্দ্র-চেয়ারের জন্য নিযুক্ত করবে। তাঁর বেতন-ভাতাদি ও অন্যান্য খরচ আইসিসিআর বহন করবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় স্থানীয় সুবিধাদি প্রদান করবে। বৃহস্পতিবার উপাচার্যের কার্যালয়ে ভারতীয় হাইকমিশনার রজিত মিত্তার ও উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক স্বাক্ষর করেন।