ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিফটের নিচে পড়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পি জে হার্টগ আন্তর্জাতিক হলের লিফটের নিচে পড়ে আজ সোমবার সন্ধ্যায় সোহেল রানা (৩০) নামের এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। নিহত সোহেল ওই হলের কর্মচারী বাবুল মুন্সির ভাগনে।
হলের লিফটম্যান মোহাম্মদ শফিক জানান, ওই লিফটটি ত্রুটিপূর্ণ ছিল। সোহেল ওপরে ওঠার জন্য সুইচ চাপলে লিফটের দরজা খুলে যায়, কিন্তু লিফটটি তখন ওপরেই ছিল। দরজা খোলার পর লিফটের ভেতরে ঢুকতে গিয়ে সোহেল নিচের গর্তে পড়ে যান এবং আটকে পড়ে চিত্কার শুরু করেন। লিফটটি নিচে নেমে এলে একটা বিকট শব্দ হয়। পরে তাঁরা লিফট খুলে রক্তাক্ত অবস্থায় নিচ থেকে সোহেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকেরা মৃত ঘোষণা করেন।
সোহেল রানার গ্রামের বাড়ি পটুয়াখালীতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এ এম আমজাদ জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে দেখা হবে।