ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী তোরণ নির্মাণ করবে এনসিসি ব্যাংক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলক্ষেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে ‘মুক্তি ও গণতন্ত্র তোরণ’ নামে স্থায়ী তোরণ নির্মাণ করবে এনসিসি ব্যাংক। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে নির্মিত হবে এই তোরণ। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সম্প্রতি এনসিসি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রকীবউদ্দিন আহমেদ এক সমাঝোতা স্মারক সই করেন। এ-সংক্রান্ত অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম, ভাইস চেয়ারম্যান এ এস এম মাঈনউদ্দিন মোনেম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।