ঢাকা বিশ্ববিদ্যালয়ে হবে বসন্ত উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ১৫ মার্চ উদ্যাপিত হবে বসন্ত উৎসব।
এ উপলক্ষে ওই দিন মল চত্বর সাজবে গ্রামীণ মেলার আঙ্গিকে। হবে পুতুলনাচ, ভাওয়াইয়া, ভাটিয়ালি, গম্ভীরা, গীতিনাট্য, মঞ্চনাটক, আবৃত্তিসহ নানান পরিবেশনা।
গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ উৎসবের ঘোষণা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল সোসাইটি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এসব সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবেন। পাশাপাশি অংশ নেবেন শিল্পী কিরণ চন্দ্র রায়। এ ছাড়া জনপ্রিয় গানের দল ‘জলের গান’ অংশ নেবে উৎসবে।