ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলের কক্ষ দখল নিয়ে সংঘর্ষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হলের কক্ষ দখল নিয়ে গতকাল সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।হলের ছাত্ররা জানান, ছাত্রলীগের সূর্য সেন হল শাখার সভাপতির সমর্থকেরা ১৫৩ নম্বর কক্ষে ছাত্র তুলে দিতে গেলে সাধারণ সম্পাদকের সমর্থকেরা বাধা দেন। এ নিয়ে রাত ১২টার দিকে উভয় পক্ষে হাতাহাতি ও সংঘর্ষ বাধে। এ সময় হলে একটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে হলের প্রথম বর্ষের ছাত্র সাঈদ, আমিন ও আবদুর রাজ্জাক আহত হন। আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।