ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিন্দি চেয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে হিন্দি ভাষা শিক্ষা ও গবেষণার উন্নয়নে ‘হিন্দি চেয়ার’ প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের (আইসিসিআর) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গত মঙ্গলবার বিশ্ব হিন্দি দিবস উদ্‌যাপন উপলক্ষে আধুনিক ভাষা ইনস্টিটিউটের আয়োজিত অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি