ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'ল ক্লিনিক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শুরু হয়েছে ‘ক্লিনিক্যাল লিগ্যাল এডুকেশন প্রোগ্রাম’। এই প্রোগ্রামের আওতায় ‘ল ক্লিনিক’ নামে একটি বিনা মূল্যে আইনি পরিষেবা প্রদান কেন্দ্র তৈরি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এই ক্লিনিকের উদ্বোধন করেন। এটি করতে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও যুক্তরাজ্যের সাহায্য সংস্থা ইউকে এইড সহযোগিতা করেছে।

স্পিকার বলেন, আইন বিভাগের শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি অনেক বাস্তব জ্ঞান প্রয়োজন, সেটা মেটাতে এই ল ক্লিনিক কাজ করবে। তিনি বলেন, ল ক্লিনিকের কার্যক্রম সীমিত পরিসর থেকে আরও বিস্তৃত করতে আইন বিভাগের পাঠ্যক্রমেও তা অন্তর্ভুক্ত করা দরকার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ক্লিনিক্যাল লিগ্যাল এডুকেশনের মাধ্যমে দেশের সাধারণ মানুষ আইনের সাহায্য পাবে।