প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) সুবর্ণজয়ন্তী উৎসব উদ্যাপিত হয়েছে। সম্প্রতি প্রধান অতিথি হিসেবে আইবিএর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (একাডেমিক) নাসরীন আহমেদ এবং সহ-উপাচার্য (প্রশাসন) মো. আক্তারুজ্জামান। আরও উপস্থিত ছিলেন আইবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি সাংসদ নাজমুল হাসান পাপন ও আইবিএর পরিচালক এ কে এম সাইফুল মজিদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে আইবিএর ৫০ বছরের বর্ণাঢ্য কার্যক্রমের ওপর স্মৃতিচারণা ও আলোকপাত করা হয়। বিজ্ঞপ্তি