ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে উপাচার্য প্যানেল নির্বাচন আজ শনিবার। বেলা সাড়ে তিনটায় বিশেষ সিনেট অধিবেশনে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। সর্বশেষ উপাচার্য প্যানেল নির্বাচন হয়েছিল ২০০৩ সালে।সাময়িকভাবে নিয়োগ পাওয়ার সাড়ে চার বছর পর বর্তমান উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্যানেল নির্বাচনের এ উদ্যোগ নিয়েছেন। ১৯৭৩ সালের অধ্যাদেশ অনুযায়ী, ১০৫ সদস্যবিশিষ্ট সিনেটে বর্তমানে ৫০ জন সদস্য রয়েছেন।নির্বাচনে অংশ নেওয়ার জন্য তিনজনের প্যানেল ঘোষণা করেছে আওয়ামী-বামের সমর্থিত শিক্ষকদের নীল দল।নীল দলের আহ্বায়ক ইমামুল হক প্রথম আলোকে বলেন, দলের শিক্ষকেরা সর্বসম্মতিক্রমে বর্তমান উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সহ-উপাচার্য (শিক্ষা) নাসরিন আহমাদ ও সহ-উপাচার্য (প্রশাসন) সহিদ আকতার হুসাইনকে নির্বাচনের জন্য মনোনীত করেছেন।অন্যদিকে আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় সিনেটের গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের পর উপাচার্য প্যানেল নির্বাচনের দাবি তুলে অধিবেশন বর্জন করেছে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সাদা দল। আজ শনিবার সাদা দল নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করবে।