ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা, শান্তি ও আন্তধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় অবদানের জন্য ‘অতীশ দীপঙ্কর শান্তি স্বর্ণপদক-২০১৫’ পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা দিয়েছে রাষ্ট্রবিজ্ঞান সমিতি।
গতকাল সোমবার উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের কার্যালয়সংলগ্ন লাউঞ্জে এই সংবর্ধনা দেওয়া হয়।
আয়োজক সংগঠনের সভাপতি গিয়াসউদ্দিন মোল্লার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সমিতির সহসভাপতি সারওয়ার সুলতানা, তথ্য কমিশনের সদস্য খুরশিদা বেগম প্রমুখ বক্তব্য দেন।
গত ২৩ ফেব্রুয়ারি জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের এক অনুষ্ঠানে উপাচার্যকে এই স্বর্ণপদক তুলে দেন।
এদিকে, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার-২০১৪ পাওয়ায় শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেনকে সংবর্ধনা দিয়েছে হলের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
গতকাল সন্ধ্যায় হল মিলনায়তনে এক অনুষ্ঠানে এই সংবর্ধনা দেওয়া হয়। হল ছাত্রলীগের সভাপতি রিফাত জামান অনুষ্ঠানে সভাপতিত্ব
করেন। অনুষ্ঠানে হলের শিক্ষার্থী ছাড়াও কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।