ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে জখমের দায়ে সাবেক ওসির কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্র আবদুল কাদেরকে মারধর করে গুরুতর জখম করার অভিযোগে করা মামলায় খিলগাঁও থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে তাঁকে।
ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবির আজ রোববার এ রায় ঘোষণা করেন।
ওসি হেলালের পক্ষে সময়ের আবেদন করা হলে আদালত তা নাকচ করে তাঁকে পলাতক দেখিয়ে এ রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, আসামি গ্রেপ্তার বা আত্মসমর্পণের দিন থেকে এ রায় কার্যকর হবে।
বিস্তারিত আসছে...