ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ হিযবুত তাহ্রীরের দুই সদস্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিযবুত তাহ্রীরের সদস্য সন্দেহে গতকাল শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসহ দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল জুমার নামাজের পর রাজধানীর এলিফ্যান্ট রোডে বাটা সিগন্যালের মোড়ে লিফলেট বিতরণের সময় তাঁদের আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ (ব্যবস্থাপনা) দ্বিতীয় বর্ষের ছাত্র জুবায়ের আহমেদ (২২) ও গাজীপুর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগের ছাত্র আবুল বাশার (২৬)। জুবায়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলে থাকেন। নিউমার্কেট থানার উপপরিদর্শক মিজানুর রহমান প্রথম আলোকে জানান, জুমার নামাজের পর পুলিশ বাটা সিগন্যাল মোড় থেকে জুবায়ের ও বাশারকে আটক করে। এ সময় তাঁরা হিযবুত তাহ্রীরের লিফলেট বিতরণ করছিলেন। হিযবুত তাহ্রীরের সদস্য সন্দেহে তাঁদের আটক করা হয়েছে। পরে তাঁদের নিউমার্কেট থানায় নেওয়া হয়।