ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অর্থী মুখার্জিকে বাঁচাতে এগিয়ে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অর্থী মুখার্জি দুরারোগ্য সিস্টেমেটিক লুপাস ইরাথেমেটোসাস (এসএলই) সংক্ষেপে লুপাস রোগে আক্রান্ত। বেঁচে থাকতে তিনি সবার সহযোগিতা চেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শিল্পকলার ইতিহাস নিয়ে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন অর্থী। চিকিৎসা নিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রিউমাটোলজি বিভাগের অধ্যাপক নজরুল ইসলামের কাছে। শিল্পকলার ইতিহাস বিভাগের প্রভাষক মাসুদা খাতুন জুঁই জানান, বিভাগের শিক্ষার্থীরা অর্থীর জন্য সাহায্য সংগ্রহের চেষ্টা করছেন। কিন্তু ওর জন্য মাসে ৪০-৪৫ হাজার টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না।
অর্থীর বাবা মিহির মুখার্জি নড়াইল সদরে একটি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। তাঁর পক্ষেও এই খরচ চালানো অসম্ভব। তাঁকে সাহায্য পাঠানোর ঠিকানা: অর্থী মুখার্জি, সঞ্চয়ী হিসাব: ৩৪১২৪৭০৬, জনতা ব্যাংক, টিএসসি শাখা, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিকাশ নম্বর: ০১৭২৪৩৬৯৩৬০।