ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাইভিং পুলে ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাইভিং পুলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র মারা গেছেন। তাঁর নাম ফাহিম শাহরিয়ার চৌধুরী। গতকাল বুধবার বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।ফাহিম আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) তৃতীয় সেমিস্টারের ছাত্র। তাঁর বাবার নাম জালাল উদ্দিন। তাঁদের বাসা শাহবাগের পরীবাগে।সুইমিং পুলের পরিচালক শাহজাহান মিয়া প্রথম আলোর কাছে দাবি করেন, গত ১৯ মে এখানে ভর্তি হন ফাহিম। এ পর্যন্ত সাতটি ক্লাস করেছেন তিনি। গতকাল পৌনে ১২টার দিকে এক মিটার ওপর থেকে পুলে ঝাঁপ দেন ফাহিম। কিন্তু পানির ধাক্কা সহ্য করতে না পেরে তাঁর নাক-মুখ দিয়ে কিছুটা রক্ত বের হয়ে আসে। অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ফাহিমের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাঁর বাবা বাদী হয়ে অপমৃত্যু মামলা করেছেন।