ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজে বাংলা সন ব্যবহারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজস্ব সংস্কৃতি, সভ্যতা, গৌরব ও ঐতিহ্য সমুন্নত রাখতে এবং একুশের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে দাপ্তরিক কাজে ইংরেজির পাশাপাশি বাংলা সন ও তারিখ চালুর দাবি জানিয়েছে ভাষা আন্দোলন স্মৃতি রক্ষা পরিষদ এবং ভাষা আন্দোলন গবেষণাকেন্দ্র ও জাদুঘর।
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের কাছে স্মারকলিপি দেওয়ার মাধ্যমে সংগঠন দুটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়। এ সময় উপাচার্যের কার্যালয়ে একটি মতবিনিময় সভা হয়।
সভায় ভাষাসৈনিক বিচারপতি কাজী এবাদুল হক, জসীম উদ্দিন আহমদ, অধ্যাপক মির্জা মাজহারুল ইসলাম, সাবির আহমদ চৌধুরী ও রেজাউল করিম অংশ নেন। এ সময় ভাষাসৈনিক আবদুল মতিনের স্ত্রী গুলবদননেছা, ভাষা আন্দোলন স্মৃতি রক্ষা পরিষদের সভাপতি এম আর মাহবুব, সাধারণ সম্পাদক এম এ মুক্তাদীর প্রমুখ উপস্থিত ছিলেন।