প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনিবার্য কারণবশত আজ রোববার ও আগামীকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন ও কার্জন হল পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠেয় সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল শনিবার পাঠানো বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্থগিত পরীক্ষার তারিখ শিগগির ঘোষণা করা হবে। এদিকে এসিসিএ (অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সারটিফায়েড অ্যাকাউনটেন্টস) পরীক্ষা আগামীকাল সোমবার বেলা তিনটার পরিবর্তে সন্ধ্যা সাড়ে সাতটায় বিআইসিসি ভবনে অনুষ্ঠিত হবে।