প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের লাঞ্ছনার ঘটনায় প্রতিবাদ অব্যাহত রয়েছে। গতকাল রোববার দিনভর বিভিন্ন সংগঠন তাদের প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।
জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে শাস্তি ও দায়িত্বে অবহেলাকারী পুলিশের বিচারসহ ছয় দফা দাবিতে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ইউনিয়ন ধর্মঘট পালন করে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন সংগঠনের নেতা-কর্মীরা।
পরে ১৩টি ছাত্র সংগঠনের দুটি জোটের ব্যানারে অপরাজেয় বাংলার সামনে প্রতিবাদ সমাবেশ হয়। প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য এই সমাবেশের আয়োজন করে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কুশপুত্তলিকা পোড়ানো হয়।