ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বাসায় চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান সিদ্দিকা মাহমুদার বাসা থেকে স্বর্ণসহ প্রায় ১৯ লাখ টাকার মালমাল চুরি হয়েছে। গতকাল বুধবার এ ঘটনা ঘটে।শাহবাগ থানা সূত্র জানায়, সিদ্দিকা মাহমুদার বাসা বিশ্ববিদ্যালয়ের শহীদ গিয়াসউদ্দিন আবাসিক এলাকায়। গতকাল সকালে মাহমুদা কলা ভবনে নিজের বিভাগে যান। দুপুর পৌনে একটার দিকে তিনি ফিরে দেখেন বাসার প্রধান ফটকের তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখেন বাসার কাপড়চোপড় ও মালপত্র লন্ডভন্ড। তিনি খোঁজ করে দেখেন, তাঁর ৩০ ভরি সোনার গয়না ও ৮৫ হাজার টাকা খোয়া গেছে। এ ব্যাপারে তিনি শাহবাগ থানায় চুরির মামলা করেছেন।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রথম আলোকে বলেন, প্রধান ফটকের তালা ভেঙে চোরের দল ওই বাসা থেকে টাকা ও অলংকার চুরি করে নিয়ে গেছে।