ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ২৩ আগস্ট কালোব্যাজ পরবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৭ সালের ২০ থেকে ২৩ আগস্টের ঘটনা স্মরণে আগামী ২৩ আগস্ট সারা দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা কালোব্যাজ ধারণ করবেন। ওই দিন বিকেলে আলোচনা সভারও আয়োজন করা হবে। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি খন্দকার বজলুল হকের সভাপতিত্বে শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের এক জরুরি সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। ২০০৭ সালের আগস্টে ক্যাম্পাসে নির্যাতনের ঘটনা স্মরণে এ বছরও ২৩ আগস্ট ‘কালো দিবস’ পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।