ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের ব্যাখ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত ‘নির্বাচনের ভয়ে চার উপাচার্য’ শীর্ষক প্রধান প্রতিবেদনের একটি বাক্যের ব্যাখ্যা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন-অর-রশিদ।প্রতিবেদনের একটি অংশে বলা হয়, ‘উপাচার্য নির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও সহ-উপাচার্য হারুন-অর-রশিদের অনুসারী শিক্ষকেরা বারবার তাগিদ দিচ্ছেন।’ এ প্রসঙ্গে গতকাল সহ-উপাচার্য বলেন, ‘সহ-উপাচার্যের অনুসারী শিক্ষক’ বলতে কিছু নেই বা থাকার কথা নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বা সিনেটের সদস্য কেউই কারও অনুসারী নন।