ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে কলা অনুষদের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল গতকাল রোববার প্রকাশিত হয়েছে। ১৯ অক্টোবর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বেলা একটায় কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে ফল ঘোষণা করেন। উত্তীর্ণ প্রার্থীদের তালিকা কলা অনুষদের ডিন অফিসে প্রদর্শিত হয়েছে। বিস্তারিত ফল বিশ্ববিদ্যা- লয়ের ’খ’ ইউনিটের ওয়েবসাইট তে দেখা যাবে। তা ছাড়া মোবাইল (রবি, বাংলালিংক, সিটিসেল ও এয়ারটেল) ফোনে ফল জানতে চাইলে ম্যাসেজ অপশনে গিয়ে DU KHA লিখে ১৬৩২১ নম্বরে পাঠিয়ে জানা যাবে।