ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষা কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই পরীক্ষা হবে।

‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৪৬টি ও ক্যাম্পাসের বাইরে ঢাকা শহরের ১০টি স্কুল-কলেজসহ মোট ৫৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর এক হাজার ১৭০টি আসনের জন্য ভর্তি-ইচ্ছুক আবেদনকারীর সংখ্যা ৪৩ হাজার ২৩৪ জন। পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায়, এমন যেকোনো ইলেকট্রনিক ডিভাইস ও যন্ত্র নিষিদ্ধ করা হয়েছে।

পরীক্ষার আসন বিন্যাস admission.eis.du.ac.bd—ওয়েবসাইটে পাওয়া যাবে।