প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিকস ও টেকনোলজি বিভাগের সঙ্গে ইউনাইটেড হাসপাতালে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার প্রসার ও কারিগরি উৎকর্ষ বাড়ানোর সহায়তা দিতে হাসপাতালের সেমিনার কক্ষে এ চুক্তি সই হয়। বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল কাদির ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রহমান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। বিজ্ঞপ্তি।