ঢাকা বোর্ডে এসএসসিতে জিপিএ-৫ পেল আরও ২৯৫ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২৯৫ জন পরীক্ষার্থী। আর অনুত্তীর্ণ থেকে উত্তীর্ণ হয়েছে ১৯২ জন পরীক্ষার্থী। পুনর্নিরীক্ষণে ফলাফলে এই পরিবর্তন এসেছে।

আজ বৃহস্পতিবার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। ৫ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল। তখন ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ৪১ হাজার ৫৮৫ জন|

ঢাকা শিক্ষা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মনজুরুল কবীর প্রথম আলোকে বলেন, এবার পুনর্নিরীক্ষণের জন্য মোট ৬৩ হাজার ৪২৯ জন পরীক্ষার্থী আবেদন করেছিল। এর মধ্যে গ্রেড পরিবর্তন হয়েছে ১ হাজার ৯৯০ জনের।