ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১২৪ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল আজ মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। এতে শুধু ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে নতুন করে ১২৪ জন জিপিএ-৫ পেয়েছেন। আর অনুত্তীর্ণ থেকে উত্তীর্ণ হয়েছেন ১৬৯ জন এবং ফল পরিবর্তন হয়েছে ১ হাজার ৪৫ জনের। সব কটি বোর্ড আলাদাভাবে পুনর্নিরীক্ষণের এই ফল প্রকাশ করে।


ঢাকা শিক্ষা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মঞ্জুরুল কবীর প্রথম আলোকে বলেন, ঢাকা বোর্ডে এবার মোট ৪৭ হাজার ৭৩৫ জন পরীক্ষার্থী ১ লাখ ৩৩ হাজার ৬২২টি পত্রের ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন।

গত জুলাই মাসে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। তাতে ঢাকা শিক্ষা বোর্ডে অধীন জিপিএ-৫ পেয়েছিলেন ১৮ হাজার ৯৩০ জন। এর সঙ্গে এখন আরও ১২৪ জন যুক্ত হলেন।